করোনা আপডেটজাতীয়
দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৮৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৮০৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৬ দশমিক শূন্য ২ শতাংশ।


