দুপচাঁচিয়া উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া দুপচাঁচিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক মোজাফফর হোসেন (৩৯) নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাফফর হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবীশাউল উত্তরপাড়া এলাকার মজিবর প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে গ্যাস নেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন মোজাফফর। পথে দুপচাঁচিয়া খাদ্যগুদামের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button