বগুড়া

সংসদ সদস্য মোশাররফের মা মারা গেছেন

সংসদ সদস্য মোশাররফ হোসেনের মা মিসেস পমিজান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সিসি ইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

মরহুমের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

গত ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় পমিজানকে। তার কিডনির ৯০ ভাগ কার্যক্ষমতা হারিয়ে যায়।

এদিকে বগুড়া জেলা বিএনপি আহবায়ক ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজও শোক জানিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button