প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছয়তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে নাইম হাসান(১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, এদিন ভোররাতে ওই উপজেলার বনানী এজাজ হাউজিং এলাকায় ভাড়াবাসার ছাদ থেকে নিচে লাফ দেয় নাইম।

মৃত নাইম এজাজ হাউজিং এলাকায় মনিরুজ্জামানের ছেলে। পরিবারের সঙ্গে ভাড়াবাসাতে থাকতো সে। নাইম বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়া কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যা করেছে। তার পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button