সারাদেশ

ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে নিহত ১

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button