সারাদেশ

বগুড়ায় শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় সেমিনারে কৃষিমন্ত্রী

অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষিকে লাভজনক করতে সরকার কাজ করছে। অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি । আর বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটি দেশ। এই খাতকে লাভজনক করতে সরকার কাজ করছে। কৃষিকে আধুনিকায়ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। কেননা কৃষির উন্নয়ন হলেই দেশের সামগ্রীক উন্নয়ন হবে। গতকাল রােববার বিকেল ৪ টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে আয়ােজিত শেখ মুজিব থেকে শেখ হাসিনা শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।

ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযােগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় বাস্তবায়ন পরিষদ এই সেমিনারের আয়ােজন করেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর আলম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন কৃষকের কল্যাণে কাজ করেছেন। তাই কৃষি ও কৃষকের বন্ধুকে শস্যচিত্রের মাধ্যমে ফুটিয়ে তােলা হয়েছে। কৃষিমন্ত্রী আরও বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। এজন্যই প্রতিবেশি বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানাের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ধর্মকে ব্যবহার করে ভারতবিরােধী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এমনকি দেশের ইতিহাস বিকৃতি করছে। স্বাধীনতা বিরােধী এই চক্রের নানামুখি ঘড়ন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহবান জানান কৃষিমন্ত্রী। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লুল হাসান, জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মােহাম্মদ বখতিয়ার, কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ড, অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সদস্য সচিব কেএম মোস্তাফিজুর রহমান।

এছাড়া অন্যদের মধ্যে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে রােববার সকাল এগারােটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের নিভৃত পল্লী বালেন্দা গ্রামের মাঠে একশ’ বিঘা জমির গাঢ় বেগুণী ও সবুজ ক্যানভাসে আঁকা বিশ্বের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর শস্যচিত্র পরিদর্শন করেন মিস্ত্রী , আব্দুর রাজ্জাক এমপি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর কৃষিমন্ত্রী বিশ্বের সর্ববৃহৎ জাতির জনক বঙ্গবন্ধুর এই শস্যচিত্রটি পরিদর্শন করেন।

পরে বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে আয়ােজিত মত বিনিময় সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ফসলের মধ্যে ফুটিয়ে তােলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি দেখে আগামি প্রজন্ম তার আদর্শে অনুপ্রাণিত হবে বলে মন্তব্য করেছেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি সেইসঙ্গে অসাধারণ এই শিল্পকর্মটি অচিরেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়ে বাঙালির নতুন ইতিহাস সৃষ্টি করবে। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় এবং জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী সন্ধ্যার আগে বগুড়া বিসিকে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলাে পরিদর্শন করেন। এর পর শিবগঞ্জে জাতীয় মশলা গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। উল্লেখ্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় পরিষদের উদ্যোগে এবং

বেসরকারি কোম্পানি ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযােগিতায় বাড়ার শেরপুরের ফসলি মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরী করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে শস্য চিত্র বঙ্গবন্ধু। বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্রা হবে এটি। কারণ সর্বশেষ বিগত ২০১৯সালে চিনে তৈৱী শস্যচিত্রটির আয়তন ছিল ৮লাখ ৫৫হাজার ৭৮বর্গফুট। আর এই শস্যচিত্রে বঙ্গবন্ধু আয়তন ১২লাখ ৯২ হাজার বর্গফুট। শস্যচিত্রের দৈর্ঘ্য ৪শ’ মিটার এবং প্রস্থ ৩শ’ মিটার।

এছাড়া শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তৈরি করার জন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের শর্ত অনুযায়ী দুই ধরনের ধানের চারা লাগানাে হয়েছে। গাঢ় বেগুণী ও সবুজ ধানের চারায় ফুটে উঠেছে জাতি জনকের সুস্পষ্ট অবয়ব।

এই বিভাগের অন্য খবর

Back to top button