সারাদেশ

সরকারি চাল চুরি করে ধরা পরায় লুঙ্গী খুলে পালালেন ইউপি সদস্য

সরকারি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ায় পড়নের লুঙ্গি ফেলে উলঙ্গ হয়ে দৌড়ে পালিয়েছেন সিরাজগঞ্জের উল্লপাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি।

বুধবার (২০ অক্টোবর) রাতে চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় দুই সংবাদিক শিশির আলম ও ময়নুল হোসাইনের হাতে ধরা পড়েন শফিকুল ইসলাম। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত ভ্যানটি আটক করে পুলিশে খবর দেন দুই সংবাদিক। 

স্থানীয়রা জানান, বুধবার রাতে হতদরিদ্রদের দেওয়া সরকারি চাল অটোভ্যানে করে বড়হর ইউনিয়ন থেকে চুরি করে নিয়ে আসছিলেন ইউপি সদস্য ও চাল বিতরণের ডিলার শফিকুল ইসলাম শফি। গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক শিশির আলম ও ময়নুল হোসাইন ভ্যানটি আটকে পুলিশে খবর দেন।

এ সময় ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি স্থানীয় জনতার তোপের মুখে পরেন। ঘটনাস্থালে পুলিশ পৌঁছালে শফিকুল ইসলাম শফি জনসম্মুখে নিজের পরনের লুঙ্গি ফেলে উলঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ ৫০০ কেজি সরকারি চাল জব্দ করে থানায় নিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ গিয়ে সরকারি চাল ও পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম শফির পরনের লুঙ্গি ও জুতা উদ্ধার করেছে। খবর: রাইজিংবিডি

এই বিভাগের অন্য খবর

Back to top button