সারাদেশ
বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ: ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জানা গেছে, একই সময় ও একই স্থানে জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগ সমাবেশ ডাকায় নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়। শুক্রবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেয় জেলা প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন জানান, দুই পক্ষ একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।


