সারাদেশ

স্কুলে গিয়ে মাছ কাটা ও উকুন তোলায় ১০ শিক্ষককে নোটিশ

সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও’র পরিদর্শনে উঠে আসা নানা অনিয়মের অভিযোগ ১০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।

৭ ও ৯ এপ্রিল দুই দিন পরিদর্শন শেষে উল্লাপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, কিছু বিদ্যালয়ের বেলা ১০টার পরেও বেশির ভাগ শিক্ষক অনুপস্থিত ছিলেন। উপজেলার রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি দেখতে পান, এক নারী শিক্ষক অন্য এক নারীর সহযোগিতায় মাথার চুলের বেণি বেধে নিচ্ছেন।

অপর স্কুলে এক নারী শিক্ষক অন্যের দ্বারা মাথার উকুন বেছে নিচ্ছেন। একটি বিদ্যালয়ে ছেলে মেয়েরা ক্লাসে ও বিদ্যালয় চত্বরে হৈ হুল্লোড় করে বেড়াচ্ছেন।

পরে সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল মাহমুদ প্রধান শিক্ষকসহ কয়েকটি বিদ্যালয়ের মোট ১০ জন শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন।

তার ধারনা সামনের দিনগুলোতে এখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের পেশাগত কাজে আরো দায়িত্বশীল ও আন্তরিক হবেন। স্কুলগুলোতে সৃষ্টি হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button