সারাদেশ
অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

সিরাজগঞ্জের কামারখন্দে অভাব-অনটনের কারণে কুদুর প্রামানিক (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার সকালে উপজেলার জামতৈল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদুর প্রামানিক ওই গ্রামের মৃত গাজী প্রামানিকের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, অভাব-অনটন ও শারীরিক অসুস্থতায় ভোগা কুদুর প্রামানিক ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বুধবার ভোর ৫টার সময় তিনি ঘর থেকে বেরিয়ে যান। এরপর সকালের দিকে বাড়ির পাশের পেয়ারা গাছের ডালে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
