সারাদেশ

সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলে নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে কাউসার গাইন (২৭) নামে এক জেলে নিহত হয়েছেন। শনিবার (২১ মে) সুন্দরবনের নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাউসার গাইন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।

স্থানীয় এক বাসিন্দা জানান, বৈধ পাস নিয়ে বৃহস্পতিবার সুন্দরবনে মাছ ধরতে যান কাউসার। শনিবার নোটাবেকি খাল এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হন কাউসার। তবে এখনও তার মৃতদেহ উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button