সারাদেশ

স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত থাকায় খুন করে থানায় আত্মসমর্পণ

রংপুরের পীরগাছা উপজেলায় স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী মাঈনুদ্দিন (৩৬)। স্ত্রী আয়েশা বেগম (৩৫) অন্য একটি ছেলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত সন্দেহে স্বামী তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (৩ জুন) ভোরে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ী এলাকায় এ খুন সংঘটিত হয়। ঘটনার পর সকাল ৭ টার দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী মাঈনুদ্দিন। 

মাঈনুদ্দিন একই এলাকার বশির উদ্দিনের ছেলে। নিহত আয়েশা বেগম একই গ্রামের আজিজুল হকের মেয়ে।

স্থানীয়রা জানায়, গত দুই বছর ধরে স্ত্রী আয়েশার সঙ্গে অন্য একটি ছেলের পরকীয়া সম্পর্কের অভিযোগে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। গতকাল (বৃহস্পতিবার) রাতে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী আয়েশা বেগমকে শয়ন কক্ষে শাবল দিয়ে খুন করে লাশ বাসায় রেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মাঈনুদ্দিন। 

পুলিশ বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মাঈনুদ্দিন নামের ওই ব্যক্তি থানায় গ্রেপ্তার অবস্থায় রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে

এই বিভাগের অন্য খবর

Back to top button