বিষের বোতল নিয়ে বাড়ি থেকে বের হবার ৩ দিন পর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর রাজু হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাজু বগুড়া জেলার মহাস্থানগড় এলাকার চক্কাগইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বিয়ের পর থেকে ২২ বছর ধরে স্ত্রীকে নিয়ে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামে বসবাস করতেন।
৭ জুন উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের একটি পরিত্যক্ত গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ৪ জুন রাজু তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করার উদ্দেশ্যে একটি বিষের বোতল নিয়ে রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোজাঁখুজি করেও তার সন্ধান না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ৩ দিন পরে স্থানীয়রা ক্ষেত দেখতে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের ঘরে তার লাশ দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
এসএ