সুনামগঞ্জে ৬শ পরিবারের পাশে দাঁড়ালো “০৭০৯ বাংলাদেশ’

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বন্যা কবলিত প্রায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ফেসবুক ভিত্তিক গ্রুপ এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ বাংলাদেশ (০৭০৯ বাংলাদেশ)।

সোমবার (৪জুলাই) বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গ্রুপের সদস্যরা।
গ্রুপের পক্ষ থেকে নোমান মজুমদার, মাহিনুর মুন্নী, সাদ বিন জাকির, তনয় খান, মোঃ সালমান প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।
নোমান মজুমদার জানান, ২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীরা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে বিভিন্ন সামাজিক কাজে অংশ নিচ্ছে। ০৭০৯ বাংলাদেশ এখন এক লাখ ১০ হাজার সদস্যের প্লাটফর্ম। কেন্দ্রীয় পর্যায় ছাড়াও গ্রুপের বিভিন্ন জেলার বন্ধুরা বন্যার্তদের সহায়তায় খাদ্যসামগ্রী প্রদান করেছে। এর আগে করোনাকালীন সময়েও ০৭০৯ বাংলাদেশ গ্রুপের বন্ধুরা এগিয়ে এসেছে।
ভবিষ্যতেও এমন ভালো কাজ অব্যহত থাকবে বলে জানান তিনি।



