সারাদেশ
প্রধান খবর

কক্সবাজার থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ চলাচল শুরু

নানা জটিলতা কাটিয়ে অবশেষে ৮৩৬ জন পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করেছে পর্যটকবাহী জাহাজ ‘এমভি বারো আউলিয়া’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়।

এদিকে, বাকি দুটি জাহাজ ‘এমভি কর্ণফুলী’ ও ‘এমভি টেকনাফ’ আগামীকাল থেকে যাত্রা শুরু করবে বলে জানা গেছে।

সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন জানায়, সরকারি সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মতি পাওয়া যায়। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটককে সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button