সারাদেশ
যশোরে একসঙ্গে ৪ সন্তান জন্ম

যশোরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তার নাম শারমিন আক্তার শম্পা। ২৬ বছরের এই গৃহবধূর আট বছর আগে বিয়ে হলেও মা হলেন এই প্রথম।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে শহরের জেলরোড কুইন্স হাসপাতালে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
প্রসূতি শম্পা যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার মালয়েশিয়ো প্রবাসী কুদ্দুস মোল্লার স্ত্রী। একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শম্পার স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
শম্পা জানান, ২০১২ সালের ২৬ জুলাই কুদ্দুস মোল্লার সাথে তার বিয়ে হয়ে। জরায়ুর সমস্যার কারণে দশ বছর ধরে তিনি সন্তান ধারণ করতে পারছিলেন না।



