প্রধান খবরসারাদেশ

চকবাজারে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

রাজধানীর চকবাজারের দেবীদ্বারঘাট কামালবাগ এলাকার একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, দুপুর ১২টার সময় ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ১২টা ৯ মিনিটে প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৯টি ইউনিট যোগ দেয়।

জানা গেছে, কারখানাটিতে কাজ করা শ্রমিকদের অনেকেই আগুন লাগার পর বেরিয়ে গেছেন। তবে কোনো শ্রমিক ভেতরে আটকা পড়েছেন কি না তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ধাপে ধাপে এ পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হচ্ছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

কীভাবে আগুন লেগেছে তা এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিস।

এই বিভাগের অন্য খবর

Back to top button