সারাদেশ

টাঙ্গাইলে বাসচাপায় বগুড়ার ২ ব্যক্তি নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

শুক্রবার সকালে কালিহাতী উপজেলার হাতিয়ার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের হাতেম আলীর ছেলে বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পরগাছা গ্রামের জামাত আলীর ছেলে ইউনুস আলী (৫৫)। হতাহতরা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরছিলেন।

জানা গেছে, কয়েকজন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়িতে ফিরতেছিলেন। পথে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় ৭ নং সেতু পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। আহত দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button