সারাদেশ
গুলশানে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত স্কুলের পাশের ১২ তলা ভবনের ছয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমীন সাংবাদিকদের এ খবর জানিয়েছেন।
তিনি বলেন, ভবনটির আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে। সবশেষ ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



