সারাদেশ
সুনামগঞ্জে ঢলের স্রোতে দুই সন্তানসহ ভেসে গেলেন মা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের স্রোতে দুই সন্তানসহ এক নারী ভেসে গেছেন।
সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচে সাবমারসিবল সড়ক দিয়ে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় ঢলের স্রোতে তারা ভেসে যান।
এখনও তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানান, নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে প্রশাসন কাজ করছে। সূত্র: জনকণ্ঠ



