বগুড়া জেলাবিএনপিরাজনীতি
প্রধান খবর

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন

মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশারফ হোসেন, বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহাবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেই বগুড়া-৬ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, নেতা দেশে ফিরবেন, নির্বাচন করবেন এবং ইনশাল্লাহ জয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন- এ নিয়ে আমরা আনন্দিত ও আশাবাদী।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, সব গণতান্ত্রিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে। এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। পরে সিনিয়র জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন তার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

এই বিভাগের অন্য খবর

Back to top button