বগুড়া জেলা
প্রধান খবর

আজ শনিবার সন্ধ্যা থেকে বগুড়ায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাস নেটওয়ার্কে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ডিআরএস (DRS) রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে আজ শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ে গ্যাস নেটওয়ার্কে পুনরায় সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বগুড়া নর্থ রিজিওনাল অফিসের পক্ষ থেকে প্রকৌশলী মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button