বগুড়া জেলা
প্রধান খবর

সাবেক জাতীয় ক্রিকেটার শফিউল ইসলাম সুহাসকে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির সংবর্ধনা

বগুড়া ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির উদ্যোগে সাবেক জাতীয় দলের ক্রিকেটার শফিউল ইসলাম সুহাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


রবিবার বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম রবির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার শফিউল ইসলাম সুহাস, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ক্রিকেট প্রশিক্ষক মাহমুদ হাসান রিফাত, রাশেদ হাসান , সাবেক ক্রিকেটার মারুফ আহমেদ, হাদিয়া জামান শিশির, মাহবুব উদ্দিন প্যাটেল, ফিরোজ আহমেদ, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম সাজু প্রমুখ।


এদিকে বগুড়া ইয়ং টাইগার ক্রিকেট একাডেমীর চিফ কোচ মরহুম মোসলেম উদ্দিন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button