
বগুড়ার দুপচাঁচিয়ায় এক অটো চার্জার ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫-০২-২০২৬ খ্রি.) সকাল আনুমানিক ৭টা দিকে জিয়ানগর ইউনিয়ন-এর বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে দুপচাঁচিয়া-টু-আক্কেলপুর পাকা সড়কের পাশের একটি ধানক্ষেতের পানির মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহত ব্যক্তি মোজাম উদ্দিন শাহ (৫৫)। তিনি দুপচাঁচিয়া উপজেলার ঝালঘড়িয়া (জিয়ানগর ইউনিয়ন) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মহির উদ্দিন শাহ। তিনি পেশায় অটো চার্জার ভ্যান চালক ছিলেন।
খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



