বগুড়া জেলা
প্রধান খবর

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২০ এপ্রিল নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি এবং পুলিশ লাইনস হেলিপ্যাডে অবতরণ করবেন।

এরপর সকাল পৌনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন তিনি।

বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠ-এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সঙ্গে বাঘবাড়ী নশিপুর এলাকার চৌকিরদহ খালে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর। সফরে তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

দুপুর পৌনে ১টায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুর ২টায় জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের অন্য খবর

Back to top button