বগুড়া জেলাশাজাহানপুর উপজেলা
প্রধান খবর

শাজাহানপুরে মাদক কারবারি এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলা-র বনানী এলাকায় চিহ্নিত মাদক কারবারি রকি (৩২) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত রকি গণ্ডগ্রাম এলাকার বেলাল হোসেন-এর ছেলে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ওই এলাকার গাক অফিসের সামনে মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শাজাহানপুর থানা থেকে জানা যায় নিহত রকি এলাকার চিহ্নিত মাদক কারবারি ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button