
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বগুড়ার শাজাহানপুর থানা পরিদর্শন করেছেন। এসময় তিনি থানা প্রাঙ্গণে একটি দারুচিনি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, রাজশাহী আরআরএফের কমান্ড্যান্ট দ্বীন মোহাম্মদ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. শহীদ আবু সরোয়ার এবং বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবালসহ থানার অন্যান্য কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনের অংশ হিসেবে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আইজিপি। পরে তিনি থানার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
