বগুড়া জেলাসোনাতলা উপজেলা
প্রধান খবর

বগুড়ার সোনাতলায় অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

বগুড়ার সোনাতলা থেকে অপহৃত ১৩ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-১২। এ ঘটনায় মামলার প্রধান আসামি ইমরান হোসেন (১৮)কে গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মে সকাল ১০টার দিকে সোনাতলা উপজেলার নিজ বাড়ির পাশের একটি সড়কে বের হলে ওই কিশোরীকে জোরপূর্বক একটি নম্বরবিহীন মোটরসাইকেলে তুলে নিয়ে যায় প্রধান আসামি ইমরান হোসেন ও তার সহযোগীরা। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নামে র‌্যাব-১২। একপর্যায়ে তারা জানতে পারে, গ্রেফতার এড়াতে ইমরান হোসেন গাজীপুর মহানগরের কাশিমপুর থানার লতিফপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে।

পরে গত ২৯ জুন র‌্যাবের একটি যৌথ আভিযানিক দল গাজীপুরের লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেফতার করে। একই সময় অপহৃত কিশোরীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি ও উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মঙ্গলবার (৩০ জুন) ইমরান হোসেনকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী গ্রেফতার আসামির বিরুদ্ধে এর আগে কোনো মামলা বা অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button