বগুড়া জেলাশাজাহানপুর উপজেলা
প্রধান খবর
বগুড়ার শাজাহানপুরে হেরোইন সেবনের সময় যুবক আটক, ২০ দিনের কারাদণ্ড

বগুড়ার শাজাহানপুর উপজেলার পণ্ডিতপাড়া এলাকায় হেরোইন সেবনের অভিযোগে মো. আল আমিন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
মঙ্গলবার (১৪ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পণ্ডিতপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আটক আল আমিন উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত হেরোইন সেবন এবং মাদক সেবনের সরঞ্জাম নিজের কাছে রাখার অপরাধে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।