বগুড়া জেলাসোনাতলা উপজেলা
প্রধান খবর

বগুড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর রাকিব বাবু (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের মহেশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব বাবু আকন্দ ওই এলাকার ফুলবাবু আকন্দের ছেলে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে রাকিব বাবু বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) গৌতম চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্বের জেরেই রাকিব বাবু গ্যাস ট্যাবলেট সেবন করেছিলেন বলে জানা গেছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button