বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার এরুলিয়ায় আবারও সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত শিশু

বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা একটি শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী ও তাদের সঙ্গে থাকা শিশুটি যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button