বগুড়া জেলা
প্রধান খবর

২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন, যোগাযোগ সহজ হবে ৪ উপজেলার

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করা হয়েছে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জেলার পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার চেলোপাড়ায় আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এমপি।

সংশ্লিষ্টরা জানান, শাহ ফতেহ আলী সেতু চালু হওয়ায় বগুড়া শহরের সঙ্গে জেলার পূর্বাঞ্চলের সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। এতে এসব উপজেলার প্রায় ১৬ লাখ মানুষ জেলা শহরে যাতায়াতে সুবিধা পাবেন।

বিশেষ করে কৃষিপণ্য দ্রুত বগুড়া শহরসহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন করা সম্ভব হবে। ফলে কৃষক ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হওয়ার পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সেতুটি চালুর ফলে দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগ কমার পাশাপাশি বগুড়ার পূর্বাঞ্চলের সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগে নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই বিভাগের অন্য খবর

Back to top button