বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মুহিব হাসান শ্রাবণ (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের ফুলবাড়ী-ইছাইদহ ব্রিজের নিচ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দফা তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করে। এর আগে সোমবার দুপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় মুহিব।

জানা যায়, সোমবার দুপুরে ফুটবল খেলার পর শ্রাবণ ও তার বন্ধুরা করতোয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় শ্রাবণ। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে বিকেল ৫টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে শ্রাবণকে উদ্ধারে নদীতে তল্লাশি চালায়। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানোর পর আলোকস্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় তল্লাশি অভিযান শুরু করলে ফুলবাড়ী-ইছাইদহ ব্রিজের নিচ থেকে মুহিব হাসান শ্রাবণের মরদেহ উদ্ধার করেন ডুবুরি দলের সদস্যরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button