বগুড়া জেলাসারিয়াকান্দি উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কালাম (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) সারিয়াকান্দি উপজেলার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন উপশহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক কালাম সারিয়াকান্দি উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত তসিরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ও সারিয়াকান্দি উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান অভিযুক্তকে কারাগারে পাঠান।

অভিযানকালে কালামের কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button