আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে যুবদলের গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে যুবদল।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় আদমদীঘি উপজেলার শাওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নির্দেশনায় নশরতপুর ইউনিয়ন যুবদল এ কর্মসূচি বাস্তবায়ন করে।

চারা বিতরণের আগে শাওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নশরতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, শাওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সান্তাহার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দীন মধু, নশরতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এবং যুবদল নেতা আবু বক্কর, সাব্বির, মুরাদ, হাসান, সুমন ও শুভসহ স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শাওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও শাওইল প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button