বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ভাই-বোন চিপ্‌স কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপ্‌স উৎপাদনের অভিযোগে ‘ভাই-বোন চিপস কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপ্‌স তৈরি করতে দেখা যায়।

অভিযানে জানা গেছে, খাদ্যপণ্যে নিষিদ্ধ ‘সল্ট’ মিশ্রণ এবং চিপস তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা হচ্ছিল। এছাড়া ময়লাযুক্ত পরিবেশে চিপ্‌স শুকানো এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মেনে কাজ করতেও দেখা যায়।

এসব অপরাধের ভিত্তিতে প্রতিষ্ঠানের মালিক মোছাঃ রুমী অপরাধ স্বীকার করলে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বগুড়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button