বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় মাদকসহ একজন আটক

বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক কারবারি মোঃ মহিদুল ইসলাম রতন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আটককৃত মোঃ মহিদুল ইসলাম রতন আদমদীঘি উপজেলার সান্তাহার মাইক্রোস্ট্যান্ড এলাকার মৃত আতোয়ার হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৫ আগস্ট) আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং৷ আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে রতনকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button