বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ড্রেন খননের সময় মিলল ৩৩৪টি গুলি

বগুড়া মহানগরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন ড্রেন সংস্কারের খনন কাজের সময় মাটির নিচ থেকে ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, রোববার সকালে সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের খনন কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় খননকৃত ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির ভেতরে ধাতবসদৃশ কিছু বস্তু দেখতে পান এক শ্রমিক।

বিষয়টি জানাজানি হলে শ্রমিকরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে গুলিগুলো উদ্ধার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, শ্রমিকরা কাজ করার সময় মাটির ভেতরে গুলির কার্তুজগুলো খুঁজে পান। ঘটনাস্থল থেকে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া গুলি-তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তথ্যসূত্র: জাগো নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button