বগুড়া জেলাশাজাহানপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম গ্রুপ কোম্পানির এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মোঃ সাকিবুল ইসলাম (২০)। তিনি শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকার মোঃ মঞ্জু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে তামিম গ্রুপ কোম্পানির কাজে থাকা অবস্থায় সাকিবুল বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন। পরে প্রতিষ্ঠানের কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়ার বনানী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাকিবুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, বিদ্যুৎস্পর্শ হয়ে এক যুবকের মৃত্যুর খবর জেনেছেন। মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button