বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার সকালে পাঁচজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাতের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইচ উদ্দিন বলেন, দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button