
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা শাখার সভাপতি ও খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহীনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে কয়েকজন সঙ্গীসহ তাঁকে আটক করা হয়।
আটক ভিপি শাহীনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে ছিলেন ভিপি শাহীন। গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে।
তিনি জানান, ভিপি শাহীনকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার আদালতে উপস্থাপনের আগে এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।
তথ্যসূত্র: দৈনিক করতোয়া



