বগুড়া জেলা

বগুড়ায় ভিমোটো ইভি কেয়ারের যাত্রা শুরু

বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্যান্ড ভিমোটোর নতুন শোরুম ‘ভি মোটো ইভি কেয়ার’ চালু হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের সূত্রাপুর গোহাইল রোডে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শোরুমটির কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনের দিনই গ্রাহকদের কাছে চারটি বৈদ্যুতিক বাইক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিমবা মটসের সিইও মুনেম শাহরিয়ার। স্বাগত বক্তব্য দেন ইভি কেয়ার বগুড়ার সত্ত্বাধিকারী উত্তম কুমার দে ও খোরশেদ আলম।

এ সময় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, বগুড়া জেলা মোবাইল মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, বগুড়া স্মার্ট বাইকারের প্রতিনিধি বাবু, বগুড়া ফ্রিডম বাইকার্সের রাসেলসহ স্থানীয় উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, শোরুমে ভিমোটোর টিসি, টিএসএক্স, সিইউ, সিইউ মিনি ও সিইউ ডুকাটি মডেলের পাশাপাশি ই-ম্যাক্সের এস৮০, এস৬০০ ও এফএক্স মডেলের বৈদ্যুতিক বাইক পাওয়া যাবে।

শোরুম কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভিমোটো বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি দেশে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব যানবাহন নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। বগুড়ায় নতুন শোরুম চালুর মাধ্যমে উত্তরাঞ্চলে প্রতিষ্ঠানটির বিক্রয় ও গ্রাহকসেবা কার্যক্রম আরও বিস্তৃত হলো।

এই বিভাগের অন্য খবর

Back to top button