বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ইয়াবাসহ ভাই-বোন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার মহানগরের বৃন্দাবন মধ্যপাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক কারবারি এক ভাই ও তার বোনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বগুড়া মহানগরের বৃন্দাবন মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মো: রিমন হাসান (৩৪) এবং তার মেয়ে মোছা: রিমা খাতুন (৩৪)।

ডিএনসি জানিয়েছে, রিমন হাসান বৃন্দাবন মধ্যপাড়া এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি। অপরদিকে তার বোন রিমা খাতুনের বিরুদ্ধেও অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর চামড়া গুদাম এলাকার বাসিন্দা।

মঙ্গলবার ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় বৃন্দাবন মধ্যপাড়া এলাকা থেকে ওই দুই ভাই-বোনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃত দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button