বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় এসআরবি এর অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সিদ্দীককে (৬২) গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-১২।

শনিবার (২১ নভেম্বর) রাতে বগুড়া মহানগরের কুরশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিপিএসসি, এসআরবি-১২ স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার ফিরোজ আহমেদ জানান, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সিদ্দীক গ্রেফতার এড়াতে বগুড়া মহানগরের কুরশাপাড়া এলাকায় অবস্থান করছেন। এ সময় এসআরবি-১২ সদস্যরা শনিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ সিদ্দীক (৬২) বগুড়া জেলার কুরশাপাড়া এলাকার মোঃ গেন্দা শেখের ছেলে।

গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button