বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

অদ্য ০৯ মে, ২০২১ রোজ রবিবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়।
বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার অন্যতম সহ-সভাপতি ডাঃ গোপাল চন্দ্র কর্মকার এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এস এম মিল্লাত হোসেন এর সঞ্চালনায় উক্ত খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু মোবাইল ফোনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ -সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, মির্জা আহসানুল হক দুলাল, সাহিত্য সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী,ডাঃরোকনুজ্জামান সোহাগ, আব্দুস সালাম বাবু বীর মুক্তিযোদ্ধা ছামছুল আলম, কাজী মিজানুর রহমান, ডিঃইন্জিঃ রাশেদুল হাসান শাহীন,লুৎফর রহমান, তাজুল ইসলাম, ফরিদুজ্জামান, আব্দুল খালেক, ডাঃহুমায়ন কবীর, ডাঃ শাহ গাজী প্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ এস এ মালেক সাহেবের নির্দেশনা মোতাবেক করোনার কারনে কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার ত্রিশ জন কর্মহীন মানুষকে প্রতি বস্তায় চাল,ডাল, আলু,তেল,লাচ্চা সেমাই ও চিনি প্রদান করা হয়। সমাজের বিত্তবান শ্রেণির মানুষকে অর্থ ও খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানান হয়।



