প্রধান খবরবগুড়া জেলাবগুড়া সদর উপজেলা

বগুড়া-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

বগুড়া-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় ৫৫ বছর বয়সী আমেনা বেওয়া নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বাঘোপাড়া (উত্তরপাড়া) এলাকার মৃত শাহজাহানের স্ত্রী।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক এসআই বেদার উদ্দিন জানান, আমেনা পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। ঐ সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাস আটক করা হয়েছে। তবে চালক-হেলপার পলাতক আছে।

বগুড়া হাইওয়ে পুলিশের সার্কেল এএসপি হরেশ্বর রায় বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় মামলা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button