প্রধান খবরবগুড়া জেলাবগুড়া সদর উপজেলা

বগুড়ায় আবাসিক হোটেল থেকে ১০ নারীসহ আটক ১৭

বগুড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ১০ নারীসহ ১৭ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন: ফারুক মিয়া(৩০), সুজন(২৩), তরিকুল ইসলাম(২৪), রাকিব হাসান(২২), সজল আহাম্মদ(২৪), রায়হান(২৫), রাকিবুর রহমান(৩০), লিমা(৩০), মুসলেমা(২০), শিখা(২৫), আলো(২২), সাদিয়া(২১), সালমা(১৯), শাহানা(২৯), আখতার বানু(১৯), প্রিয়া(২২) এবং আয়শা(২২)। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাটিডালীর ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের অধিকাংশের বাড়ি বগুড়া, জয়পুরহাট, গাজীপুর, বরিশাল ও নারায়ণগঞ্জ।

বগুড়া সদর থানার এসআই সোহেল রানা জানান, জরুরী পরিষেবা ৯৯৯ কল পাওয়ার পর ওই হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১০ নারীসহ ১৭জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার পালিয়ে গেলে তাকে আটক করা যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button