শিক্ষার পথকে আরো বেগবান করতে খেলাধুলার বিকল্প নেই: এসপি সুদীপ

বগুড়ায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৩৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর দুইটায় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ৩৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ও কপোত মুক্তির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও গভর্নিং বডির সভাপতি বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ করোনায় স্থবির হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের নিজেদেরকে আবারও নতুন করে শিক্ষাক্ষেত্রে যুক্ত করে উজ্জীবিত হবে”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, অতিঃ পুলিশ সুপার মোতাহার হোসেন, নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব গোলাম মাহবুব মোর্শেদ শিক্ষক প্রতিনিধি জনাব মো. শহীদুল ইসলাম, আনজুয়ারা খাতুন ও সহকারি প্রধান শিক্ষক জনাব ইয়াসমিন সুলতানা প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী।
এসএ
