সান্তাহারে চিরনিদ্রায় শায়িত হলেন পরিচালক আজিজুর রহমান

’রাজ্জাক অভিনিত বাংলা চলচ্চিত্রের এক কালজয়ী ছবি ‘ছুটির ঘণ্টা’ সিনেমাটির পরিচালক আজিজুর রহমান। সাদা-কালো ক্যামেরায় বন্দি আজিজুর রহমানের আরেক কালজয়ী ছবি ‘অশিক্ষিত’। বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করে এই নিমার্তা ছেড়েছেন নশ্বর পৃথিবী।
১৪ মার্চ কানাডার টরেন্টোতে বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ৮৩ বছর বয়সে মারা যান।
২০ মার্চ বিকাল ৫টায় হযরত শাহজালাল এয়ারপোর্টে পৌঁছায় তার মরদেহ। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার পর এফডিসিতে বাদ এশা দ্বিতীয় জানাজা ও ধানমণ্ডির বায়তুল আমান জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে ২১ মার্চ বেলা ১২টার দিকে হেলিকপ্টারযোগে বগুড়ার সান্তাহার নিয়ে আসা হয়। বাদ জোহর সান্তাহার সাঁতাহার ইদগাহ মাঠে অনুষ্ঠিত হয় চতুর্থ জানাজা। তারপর মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আজিজুর রহমান।
১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহারে জন্মগ্রহণ করেন আজিজুর রহমান। তার পিতার নাম রুপচাঁন প্রামানিক।
অনেক সফল চলচ্চিত্রের পরিচালক ছিলেন আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
এসএ