প্রধান খবরবগুড়া জেলা

গণহত্যা দিবসে বগুড়ায় শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালরাত স্মরণে বগুড়ায় আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।

শুক্রবার সন্ধ্যায় সদরের ফাঁপোর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, বগুড়া জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা মাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত আহমেদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক তপন কুমার চক্রবর্তী, ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button